No match Argentina 😢
মাত্র কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। তবে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়াম এলাকায় ঝড়–বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। রয়েছে বজ্রপাতের শঙ্কাও। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার কারণে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক রয়েছে আয়োজকরা। স্থানীয় সময় সন্ধ্যায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সকালে মিয়ামির আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। মাঝে মাঝে রোদ দেখা গেলেও সার্বিকভাবে আবহাওয়া ছিল গুমোট। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বিকেলের দিকে আর্দ্র আবহাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো বজ্রপাত মার্কিন নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত রাখতে হবে। এসময় শুধু খেলোয়াড়দেরই নয়, গ্যালারিতে থাকা দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে। উল্লেখ্য, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি তাদের কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। জাত...